প্রতিটি মানুষের পড়া উচিৎ এমন পাচঁটি বই একসাথে (প্যাকেজ)|Protiti Manusher Pora Uchit Panchti Boi (Package)

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳584 ৳730 /Pc -20%
Quantity
(18 available)
Total Price
Share

Reviews & Ratings

5.00 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

প্রতিটি মানুষের পড়া উচিৎ এমন পাচঁটি বই একসাথে (প্যাকেজ)
লেখক : আবদুল মালিক আল কাসিম, আল্লামা ইবনুল জাওযী (রহঃ), দাঊদ ইবনু সুলাইমান উবাইদি, শাইখ আহমাদ মুসা জিবরিল, হুজুর হয়ে টিম
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন, রুহামা পাবলিকেশন, সত্যায়ন প্রকাশন, সন্দীপন প্রকাশন
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা, ইসলামী সাহিত্য, পরকাল ও জান্নাত-জাহান্নাম, সালাত/নামায
কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st editon, 2025
ভাষা : বাংলা
অন্তিম মুহূর্ত
‘প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে।’ পবিত্র কুরআনের এ আয়াতটি আমরা প্রায় সকলেই মুখস্থ পারি, কিংবা এর অর্থটুকু হলেও জানি। কিন্তু কতটুকু আমরা মৃত্যুর মর্ম অনুধাবন করি? মৃত্যু নিয়ে কি আদৌ আমরা ভাবি? কিন্তু একটা সময় আসবে, যখন আমাদের মৃত্যু নিয়ে ভাবতে হবে; ভাবতে হবে মৃত্যু-পরবর্তী জীবন নিয়ে। সে জীবনে নিজের অবস্থা কেমন হবে—এমন সকল প্রশ্ন নিয়ে আমরা ভাবব; ভাবতে বাধ্য হবো। সে সময়টাই আমাদের এ জীবনের অন্তিম মুহূর্ত।
মনের ওপর লাগাম
বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারি কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলেই বিষয়টা বুঝবেন। শিকারি কুকুরের আলাদা সম্মান আছে। দাম আছে। কারণ, ইচ্ছার ওপর লাগাম টানার ক্ষমতা আছে তার। শাস্তির ভয়ে কিংবা মনিবের কৃতজ্ঞতাস্বরূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে।নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছেমতো নাচায়। সমঝদার মানুষ হিসেবে বলুন তো: খায়েশের লেজ ধরে একবার চলা শুরু করলে, ভবিষ্যতে এর যে খারাপ পরিণাম হবে সেটা সহ্য করা সহজ, নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহ্য করা সহজ?
সন্ধান
গল্প-উপন্যাসে এমন কিছু চরিত্র থাকে, যেগুলো অজান্তেই দাগ কেটে চায় পাঠকের মানসপটে। নাড়িয়ে দেয় চিন্তার জগৎকে। পাঠককে নতুন করে ভাবাতে বাধ্য করে। সন্ধানীও তেমন একটি চরিত্র। তবে এটি গল্প-উপন্যাসে বর্ণিত নায়িকার মতো কোনো চরিত্র নয়। এই চরিত্র প্রতিনিধিত্ব করেছে সত্যান্বেষী এক নারীর। যে নারী সেক্যুলার শিক্ষায় শিক্ষিত হয়ে এবং সনাতন পরিবারে জন্ম নেওয়ার পরেও গতানুগতিক ধারায় পরিচালিত করেনি নিজেকে। আর আট-দশটা সনাতন ধর্মাবলম্বীর মতো চোখ বন্ধ করেই মেনে নেয়নি সনাতন ধর্মের প্রচলিত রীতি-নীতিকে। আশ্রয় নেয়নি মূর্তিপুজো নামক সনাতন পৌত্তলিকতার। সে খুঁজে বেড়িয়েছে সত্যকে। সন্ধান করেছে মুক্তির পথ। কল্যাণের পথ।
এ পথে সে বাঁধার সম্মুখীন হয়েছে বহুবার। হাসি-ঠাট্টার শিকার হতে হয়েছে তাকে, শুনতে হয়েছে নিকটাত্মীয়ের গালমন্দ, সইতে হয়েছে বন্ধু-বান্ধবদের তাচ্ছিল্য, তবুও সে হাল ছাড়েনি। সত্যকে খুঁজে নেওয়ার আপ্রাণ চেষ্টা করেছে সে।
শেষের অশ্রু
“দুনিয়ার সব নারী থেকে একজন পুরুষ বেঁচে থাকতে পারে। কিন্তু এমন একজন থাকতে পারে যে খুব গোপনে তার মনে জায়গা করে নিতে পারে।”- শাইখ জাওয়াদ কথাটা একদম বেদ্বীনি কারও বেলায় যেমন সত্য, তেমন সত্য দ্বীন মানতে চাওয়া অনেক ছেলের ক্ষেত্রেও। তাদের সালাত, সিয়াম, কিয়াম-এর ফাঁক গলে হুট করে এক নারী প্রবেশ করে ফেলে তার অন্তরে। সফেদ অন্তরে ফেলে দেয় গুনাহের দাগ। ‘শেষের অশ্রু’- তেমন এক ইবাদতপ্রেমী যুবক ইয়াসারকে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে লেখা একটি গল্প। যে ইয়াসারের চোখে আখিরাত ছাড়া কিছুই ছিল না, সেই ইয়াসারকে গ্রাস করেছিল ডাগর কালো দুটি চোখ। মসজিদে অন্তর লেপ্টে থাকা যুবকটির অন্তর লেপ্টে গিয়েছিল এক রুটির দোকানের শেষের বাড়িটায়। সারশীর নামক রূপসীর সৌন্দর্যের মাধ্যমে শয়তান বশ করে ফেলেছিল ওকে। শয়তানের আঁটা প্রেমের ফাঁদে আটকে গিয়েছিল দুনিয়াবিমুখ ইয়াসারের মন। এক সময়কার ইবাদাতগুজার ইয়াসার হারিয়ে যাচ্ছিল অন্ধকার পথে। সেখান থেকে কীভাবে সে ফিরে এল, কীভাবে তাওবার পথে পা বাড়াল—তা নিয়েই আমাদের এ বই।
কিয়ামুল লাইল
কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর এক হৃদয়স্পর্শী আলোচনা।
এই প্যাকেজে পাঁচটি বিশেষ বই সংকলিত, যা প্রতিটি মানুষের জীবন ও চিন্তাভাবনার জন্য অপরিহার্য। বইগুলো নৈতিক শিক্ষা, প্রেরণা, ও আত্মউন্নয়নের দিকে পথ দেখাবে।

Frequently Bought Products

৳584 ৳730

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal