তাদাব্বুর প্যাকেজ,,Tadabbur Package

(0 reviews)
Estimate Shipping Time: 3 Days

Price
৳1,571 ৳2,152 /pc -27%
Quantity
(15 available)
Total Price
Share

Reviews & Ratings

5.00 out of 5.0
(0 reviews)
There have been no reviews for this product yet.

লেখক : আদিল মুহাম্মাদ খলিল, আবদুল্লাহ আল মাসউদ, জিয়াউর রহমান মুন্সি, মুহাম্মাদ আতীক উল্লাহ

প্রকাশনী : মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল বায়ান, রুহামা পাবলিকেশন, সন্দীপন প্রকাশন

বিষয় : আল কুরআন, কুরআন বিষয়ক আলোচনা, তরজমা ও তাফসীর

কুরআন মাজীদ মূলপাঠ, সরল অনুবাদ, পার্শ্বটীকা

সাবলীল ও সরল অনুবাদের কারণে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তেও আপনার ক্লান্তি অনুভব হবে না, ইন শা আল্লাহ। বরং আপনি উদ্‌গ্রীব থাকবেন পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কী বলছেন তা জেনে নিতে! এই অনুবাদটি সাবলীল ও যথার্থ রাখার প্রয়াসে অনুবাদক মহোদয় অক্লান্ত পরিশ্রম করেছেন দুই বছরেরও অধিক সময় ধরে। এক্ষেত্রে তিনি সাহায্য নিয়েছেন প্রাচীনতম সব তাফসীর, প্রামাণ্য অভিধান ও মাআনি-গ্রন্থগুলোর।

কেবল মাক্কী বা মাদানী না বলে, বরং প্রতিটি সূরার পাশে নাযিলের আনুমানিক সময়কাল ও বিশেষ ঘটনা থাকলে তা উল্লেখ করা হয়েছে; যাতে কুরআন অধ্যয়নকালে সেই সময়ের চিত্রটা কল্পনায় ভেসে ওঠে।কুরআন বোঝার মজা

কুরআন আমাদের প্রতি আল্লাহর নাযিলকৃত প্রত্যাদেশ। এতে আমাদের জন্য রয়েছে হিদায়াত ও পথনির্দেশ। কুরআন নাযিলের অন্যতম উদ্দেশ্যই হলো বান্দা এর আয়াতগুলো নিয়ে ভাবনার সমুদ্রে ডুব দিবে। চিন্তার তলদেশ থেকে মনি-মুক্তো কুড়িয়ে আনবে। যারা নিজেদেরকে কুরআন তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ করে রাখে, কুরআনের আদেশ-নিষেধ-উপদেশ নিয়ে ভাবে না, আল্লাহ তাআলা তাদেরকে তিরষ্কার করেছেন। কেউ যদি কুরআন নিয়ে চিন্তা-ভাবনা না করে তবে বুঝতে হবে তার অন্তর তালাবদ্ধ হয়ে আছে। তার উচিত অবিলম্বে এই তালা খোলার উদ্যোগ গ্রহণ করা এবং আল্লাহর এই তিরষ্কারে পতিত হওয়া থেকে নিজেকে রক্ষা করা। কুরআন নিয়ে আমরা কিভাবে ভাববো, এই ভাবনা থেকে আমরা কী ধরনের স্বাদ আস্বাদন করতে পারব সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে ‘কুরআন বোঝার মজা’ বইটিতে। কুরআন কেন্দ্রিক বিভিন্ন ধরনের অনেকগুলো লেখার সমষ্টি এই বইটি, যা পাঠকের সামনে কুরআনের সৌন্দর্য ও শক্তি চমৎকারভাবে তুলে ধরবে ইনশাআল্লাহ।তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)

০১. প্রতিটি সুরার আয়াতসংখ্যা কত এবং এটি মাক্কি নাকি মাদানি; প্রতিটি সুরার আকার ও ধরন।

০২. সুরার মূল নাম, মোট কয়টি নাম ও কী কী?

০৩. সুরাগুলোর নামকরণের কারণ। এই দুটি পয়েন্ট আপনার সঙ্গে সুরাটির একটি মোটামুটি পরিচয় গড়ে তুলবে এবং বিষয়বস্তু সম্পর্কেও আপনাকে কিঞ্চিৎ ধারণা দেবে।

০৪. প্রতিটি সুরার ফজিলত ও গুরুত্ব। এই পয়েন্টটি আপনার মনে সুরাগুলো সম্পর্কে আগ্রহ ও ব্যাকুলতা বাড়িয়ে দেবে। আপনি সুরাগুলো আরও ভালোভাবে জানতে চাইবেন।

০৫. কুরআনে কারিমের একটি সুরার শুরুর সঙ্গে শেষের মিল কী? এটা জানার মাধ্যমে সুরাটি আরম্ভ করার পূর্বেই এর আপাদমস্তক আপনার একনজর দেখা হয়ে যাবে এবং সুরার সঙ্গে আপনার পরিচয় আরও একটু গাঢ় হবে।

০৬. সুরাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু, যা অবলম্বন করে সুরাগুলোর আলোচনা আবর্তিত হয়েছে।

০৭. আয়াত নাম্বার উল্লেখ করে প্রতিটি সুরার আলোচ্যবিষয়াদির ধারাবাহিক বিবরণ। এতে পুরো সুরাটির সবগুলো বিষয়বস্তু পয়েন্ট আকারে আপনার স্মৃতিতে ভাঁজে ভাঁজে বসে যাবে।

০৮. একেবারে শেষে অষ্টম পয়েন্টে আসবে প্রতিটি সুরা সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সূক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি। এই পয়েন্টটি আপনার হৃদয়ে প্রতিটি সুরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে।

Frequently Bought Products

৳1,571 ৳2,152

Shop Smart. Live Better.

Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.

All categories
Flash Sale
Todays Deal