লেখক : অ্যানাকা হ্যারিস
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
অনুবাদক : নাফিউল হাসান, সিদ্দিক স্বপন
পৃষ্ঠা : 74, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Edition, 2023
আইএসবিএন : 9789849778127
আসো, তোমাকে একটি মজার গল্প শোনাই। আমার কুরআন শেখার গল্প। আলিফ, বা, তা, সা…এই ছিল কুরআন শেখায় আমার প্রথম পাঠ। শীত-গ্রীষ্মের রঙিন ছুটিতে ভোরবেলায় একটা কায়দা বা আমপারা বুকে জড়িয়ে ঘুমে ঢুলুঢুলু চোখে মক্তবের পথ ধরতাম। শিশির ভেজা পথ ধরে হেঁটে চলতাম মনের ভেতর একরাশ বিরক্তি নিয়ে। পাড়ার শিশু-কিশোররা দলবেঁধে একত্রিত হতাম মক্তবের বারান্দায়। ওস্তাদের অনুকরণে সুর করে উচ্চৈঃস্বরে চলত আমাদের আরবি পাঠ। এভাবে প্রতিদিন সকালে একঝাঁক শিশুর কলকাকলিতে মুখরিত হয়ে উঠত মক্তবের আঙিনা
Welcome to Safaki.com – your trusted online marketplace in Bangladesh. Based in Demra, Dhaka, we are dedicated to providing a seamless shopping experience with a diverse range of products across various categories.